কিশোরগঞ্জে নতুন ৮ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পাওয়া ১১৮টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, সদর উপজেলায় ৩ জন এবং পাকুন্দিয়া, কটিয়াদী, ভৈরব, বাজিতপুর ও ইটনায় একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো ৩ রোগি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০৬টি নমুনা। আজ সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৫ জন, ভৈরবে ৩ জন এবং পাকুন্দিয়ায় ২ জন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১২০ জন।