• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সাজেক বেড়াতে গিয়ে নিরাপদ সড়ক চাই নেতা রফিকের মৃত্যু

সাজেক বেড়াতে গিয়ে
নিরাপদ সড়ক চাই
নেতা রফিকের মৃত্যু

মোস্তফা কামাল :

খাগড়াছড়ির সাজেক উপত্যকায় পাহাড়ে উঠতে গিয়ে কিশোরগঞ্জ জেলা ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সঙ্গে তিনি ১২ মার্চ বৃহস্পতিবার সেখানে বেড়াতে গিয়েছিলেন। ১৩ মার্চ শুক্রবার বিকালে তিনি অন্যদের সঙ্গে পাহাড়ে উঠতে গিয়ে হঠাৎ পাহাড়ের ঢালেই ঢলে পড়ে যান। এরপর অন্যেরা তাকে দিঘিনালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে সহকর্মীরা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। রফিকুল ইসলাম ঈশা খাঁ ব্লাড ডোনার এসোসিয়েশন প্রতিষ্ঠা করে অনেককে রক্ত দিয়ে আর্তমানবতার সেবা করেছেন। তিনি স্কাউট আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *