• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের হাওরে সেনানিবাস ও সড়ক: অধিগ্রহণ বাবদ দেয়া হচ্ছে প্রায় ৯৬ কোটি টাকা

একজন ক্ষতিগ্রস্ত নারীকে চেক দিচ্ছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের হাওরে সেনানিবাস ও সড়ক

অধিগ্রহণ বাবদ দেয়া হচ্ছে
প্রায় ৯৬ কোটি টাকা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নির্মাণ হচ্ছে সেনানিবাস। নির্মিত হয়েছে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অলসিজন’ সংযোগ সড়ক। এসব প্রকল্পের জন্য ৪৫১ দশমিক ৪৫ একর ভূমি অধিগ্রহণ বাবদ এক হাজার ৩৯৯ জন ভূমির মালিকের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের ৯৫ কোটি ৭২ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম কিস্তিতে মঙ্গলবার ৯৮ জনের হাতে প্রায় ৬ কোটি টাকার চেক তুলে দেয়া হয়েছে। মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।মিঠামইনে সেনানিবাস নির্মাণ প্রকল্পে ২২৫ দশমিক ৫৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ৫২১ জন ক্ষতিগ্রস্ত পাবেন ৪৯ কোটি ২৭ লাখ টাকা। আর ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অলসিজন’ সংযোগ সড়ক নির্মাণ বাবদ অধিগ্রহণ করা হয়েছে ২২৬ একর জমি। এর জন্য ক্ষতিগ্রস্ত ৮৭৮ জন ক্ষতিপূরণ বাবদ পাচ্ছেন ২৩ কোটি ৪৫ লাখ টাকা, আর পুনর্বাসন বাবদ পাচ্ছেন ২৩ কোটি টাকা। মঙ্গলবার প্রথম কিস্তিতে ৯৮ জনকে ৬ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অলসিজন’ সংযোগ সড়কের উভয় পাশে ৫ মিটার করে সম্প্রসারণ প্রকল্পও নেয়া হয়েছে। এ প্রকল্পের ক্ষতিপূরণের টাকাও আগামী মাসে দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *