• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

করিমগঞ্জে যুবক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

করিমগঞ্জে যুবক হত্যার
বিচার দাবিতে মানববন্ধন

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জের গুনধর এলাকায় রেদোয়ান আহমেদ খান লিজন (২৮) নামে যুবকের হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। আজ ২২ সেপ্টেম্বর দুপুরে গুনধর বাজার এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এসময় থানায় হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা রেকর্ড করায় ক্ষোভ প্রকাশ করা হয়। ১৭ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে লিজনকে হত্যা করা হয়েছে বলে স্বজন ও এলাকাবাসী দাবি করছেন।
গুনধর ইউনিয়নের কদিম মাইজহাটি গ্রামের মরহুম আমিনুল ইসলাম খানের (আমিন মিয়া) ছেলে লিজন ঢাকার নবাবগঞ্জে একটি জুতার কারখানায় চাকরি করতেন। ১৭ সেপ্টেম্বর তিনি বাড়ি আসেন। রাতে তাদের কাচারি ঘরে ঘুমাতে গেলে সেখান থেকে কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেক নেয়। পরদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিশোরগঞ্জ-গুনধর সড়কের মাদলের ব্রীজের নীচে তাকে মৃত পাওয়া যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং লাশের পাশে একটি মোবাইল সেট, কয়েক জোড়া জুতা এবং কোল্ড ড্রিংসের বোতল পাওয়া যায়। খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদরের জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত করিয়েছে।মানববন্ধনে লিজনের বড়বোন মিশন খানম, মামা শাহীন ভূঁইয়া, খালাতো বোন ইশরাত ফারাবি, মামাতো ভাই হাসানুল রেজা শরীফসহ পরিবারের সদস্যগণ এবং এলাকাবাসী অংশ নিয়েছেন। এসময় তারা বক্তৃতা করতে গিয়ে এ ঘটনায় হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা মোবাইল কললিস্ট ধরে আসামী চিহ্নিত করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে কমিগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে হত্যাকারী হিসেবে সুনির্দিষ্ট কওে তো কারো নাম বলতে পারছে না। তবে ময়না তদন্তে যদি হত্যার আলামত পাওয়া যায়, তখন অপমৃত্যু মামলাই হত্যা মামলায় রূপান্তর হবে। কাজেই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *