• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে এক মাদকাসক্তকে ২০ মাসের কারাদণ্ড

ভৈরবে এক মাদকাসক্তকে
২০ মাসের কারাদণ্ড

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে সুমন (৩৫) নামের এক মাদকাসক্তকে ১ বছর ৮ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার বিকালে তাকে এই সাজা প্রদান করেন। পাশাপাশি আরও পাঁচশত টাকা জরিমানার আদেশও দেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে ১ বছর ৮ মাসের কারাদণ্ডসহ পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
ভৈরব থানার ওসি (তদন্ত) মো. রাশেদ জানান, আজ দুপুরে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী সুমনকে শহরের কমলপুর পশ্চিম পাড়া মাদক বিরোধী যুব সংগঠনের কর্মীরা আটক করে থানায় সোপর্দ করে।
পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি তাকে এক বছর ৮ মাসের কারাদণ্ডসহ ৫শত টাকা জরিমানা করেন।
কমলপুর পশ্চিমপাড়া মাদক বিরোধী যুব সংগঠনের সভাপতি হাজী মোস্তফা কামাল জানান, সুমন কমলপুর পশ্চিম পাড়া এলাকার মৃত হেলিম মিয়ার ছেলে। সে একজন মাদক বিক্রেতা ও সেবনকারী। তাকে আজ দুুপুর দুইটার দিকে এলাকার ঈদগাহ রোড থেকে আটক করে সংগঠনের কর্মীরা। পরে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে তল্লাশী করে একটি দেশীয় অস্ত্র (সুইচগিয়ার) উদ্ধার করে।
তিনি আরও জানান, গ্রামকে মাদকমুক্ত করতে এর আগে আমরা সভা ডেকে মাদক বিক্রেতা ও সেবীদের কর্মসংস্থানের ব্যবস্থার বিপরীতে মাদক পরিত্যাগের লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর নিই। সুমনও সেখানে স্বাক্ষর করে। কিন্তু আজ তাকে কর্মীরা মাদক সেবন অবস্থায় পেয়ে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
ভৈরব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সৈকত মাসুদ জানান, স্থানীয় যুবকরা সুমনকে থানায় নিয়ে আসলে তাকে তল্লাশী করে তার সাথে একটি সুইচগিয়ার পাওয়া যায়। এ ছাড়াও সে তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও সেবনকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *