• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে হাম-রুবেলা মোকাবেলায় সমন্বয়সভা

কিশোরগঞ্জে হাম-রুবেলা
মোকাবেলায় সমন্বয়সভা

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে হাম-রুবেলা মোকাবেলায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সমন্বয় সভা হয়েছে। ১১ মার্চ বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রওশন আক্তার জাহান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, আগামী ১৮ থেকে ১১ এপ্রিল ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে। তবে ১৮ থেকে ২৪ মার্চ জেলার প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর পর ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সরকারি হাসপাতালসহ নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে। এবার কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভায় মোট ৮ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন শিশুকে এ টিকা দেয়া হবে। সবাইকে এ ব্যাপারে সমন্বিত উদ্যোগ নেয়ার জন্য সভা থেকে আহবান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *