কিশোরগঞ্জের ইটনার সন্তান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সিরাজ উদ্দিন আহম্মদ (৭৭) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ-এ মারা গেছেন। ঢাকার বাসা থেকে তাকে শুক্রবার সকালে নাজুক অবস্থায় ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তবে তার স্ত্রী এবং এক ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আজ ১২ সেপ্টেম্বর শনিবার বাদ আসর ইটনা সদরের পশ্চিম পুতারহাটি গ্রামের পারিবারিক গোরস্থানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
ইটনা থানার ওসি মোর্শেদ জামান বিপিএম জানিয়েছেন, ইটনা থানা এবং ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় সিরাজ উদ্দিন আহম্মদের দাফন সম্পন্ন হয়েছে।