কিশোরগঞ্জে ১৭০ লিটার চোলাই মদ ও একটি সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার চৌদ্দশত এলাকায় পুরাতন বাজার ও বোর্ড বাজারের মধ্যবর্তী স্থান থেকে একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে ৬টি সিনথেটিক বস্তায় রাখা ১৭০ লিটার চোলই মদ জব্দ করে। এসময় ময়মননিংহের নান্দাইল উপজেলার দরগাঁও বিলপাড় এলাকার আব্দুল কাদিরের ছেলে সুমন মিয়াকে (২২) সিএনজিসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন বিভিন্ন এলাকায় দেশীয় চোলাই মদ সরবরাহের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।