• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৮

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৮

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ৮ জনের করোনা ধরা পড়েছে। সুস্থও হয়েছেন ৮জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় ৪ জন, অষ্টগ্রামে ২ জন, আর কটিয়াদী ও বাজিতপুরে একজন করে আক্রান্তর খবর জানা গেছে। পুরনো এক রোগির নমুনাও পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ৮৫টি নমুনা। আর সুস্থ হয়েছেন সদর ও ভৈরব উপজেলায় ৪ জন করে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১৪৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *