• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বিটিভিতে প্রচার হলো কিশোরগঞ্জের নৃত্যানুষ্ঠান

পরিবেশিত হচ্ছে জন হেনরিকে নিয়ে রচিত গানের নৃত্যরূপ। -পূর্বকণ্ঠ

বিটিভিতে প্রচার হলো
কিশোরগঞ্জের নৃত্যানুষ্ঠান

# মোস্তফা কামাল :-

বিটিভিতে প্রাচারিত হয়েছে কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান ‘আয়নাঘর’। খ্যাতিমান নৃত্য বিশেষজ্ঞ মুনমুন আহমেদের সঞ্চালনায় আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সোয়া ৫টা থেকে প্রায় ৪০ মিনিটিটের এ নৃত্যানুষ্ঠানে একতা নাট্যগোষ্ঠীর পরিচালক মানক করের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা আঞ্চলিক রূপবৈচিত্র্য ও শ্রমজীবী মানুষদের নিয়ে ৫টি নাচ পরিবেশন করেন। মাঝে মানস করের কাছে সংগঠন সম্পর্কে ও ভবিষ্যত পরিকল্পনা জানতে সংক্ষিপ্ত সাক্ষাতকার গ্রহণ করেন মুনমুন আহমেদ। অনুষ্ঠানের শেষ নাচটি ছিল দুনিয়ার সকল মজদুরের সংগ্রামের প্রতীক জন হেনরিকে নিয়ে রচিত বিখ্যাত গান ‘নাম তার ছিল জন হেনরি…..হাতুরির তালে তালে……’ গানটির নৃত্যরূপ পরিবেশনা দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *