• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ নতুন করোনা রোগি ৭ সুস্থ হয়েছেন নতুন ২৩ জন

কিশোরগঞ্জ নতুন করোনা রোগি ৭
সুস্থ হয়েছেন নতুন ২৩ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৫ জন, আর পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগীর নমুনাও আবার পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৬টি নমুনা। সুস্থ হয়েছেন বাজিতপুরে ১১ জন, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ৫ জন আর তাড়াইলে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১৪৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *