• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৬ সুস্থ হলেন ১৩ জন, মৃত্যু একজনের

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৬
সুস্থ হলেন ১৩ জন, মৃত্যু একজনের

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন সদর উপজেলায় একজন। তবে সুস্থও হয়েছেন নতুন ১৩ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার রাতে পাওয়া ১৮৫টি নমুনার পরীক্ষার ফলাফল অনুযায়ী ভৈরবে ৫ জন, কটিয়াদীতে ৪ জন, বাজিতপুরে ৩ জন, আর সদর, হোসেনপুর, তাড়াইল এবং পাকুন্দিয়ায় একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৬৮টি নমুনা। সদর উপজেলায় একজন মারা গেছেন। নতুন সুস্থ হওয়াদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, করিমগঞ্জে ৩ জন, কটিয়াদীতে ২ জন, আর তাড়াইলে একজন। জেলার ১৩ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,৬২৯ জন, মারা গেছেন ৪৬ জন, সুস্থ হয়েছেন ২,৪১৮ জন। ফলে বুধবার জেলায় চিকিৎসাধীন ছিলেন ১৬৫ জন। বুধবার পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৭৪৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *