• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জে ট্রাকচাপায়
এক ব্যবসায়ী নিহত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সদর উপজেলার দানাপাটুলি এলাকার মুক্তিযোদ্ধা নূরুল হক জানিয়েছেন, আজ ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে তাদের এলাকায় একটি ট্রাক অপর একটি ভ্যানকে বিপরীত দিক থেকে ধাক্কা দিলে ভ্যানে বসে থাকা পার্শ্ববর্তী মনাকর্শা এলাকার নূরুদ্দিনের ছেলে ব্যবসায়ী লাখ মিয়া (৩৫) মারাত্মক আহত হন। ট্রাকচালক নিজেই লাখ মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন। তবে ট্রাকটি দানাপাটুলি ইউপি কার্যালয়ে আটক রাখা হয়েছে। লাখ মিয়া বেকারির বিভিন্ন মালামাল গ্রামের বিভিন্ন দোকানে সাপ্লাই দিতেন। সদর থানার ওসি আবু বকর সিদ্দিককে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনিও এলাকার চেয়ারম্যানের কাছে দুর্ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *