• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সাংবাদিক আলাল উদ্দিন করোনায় আক্রান্ত

সাংবাদিক আলাল উদ্দিন
করোনায় আক্রান্ত

# আফসার হোসেন তূর্জা :-

দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মো. আলাল উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত ৫ সেপ্টেম্বর শনিবার প্রথমে জ্বরে আক্রান্ত হন। পরে করোনার উপসর্গ দেখা দিলে এর পরদিন রোববার তার নিজ বাড়ি থেকে করোনার স্যাম্পল নেন ভৈরব ট্রমা সেন্টারের চিকিৎসক। ৭ সেপ্টেম্বর সোমবার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে তার করোনার রিপোর্ট পজিটিভ। একই সাথে তার স্ত্রী ও ছেলে আদরের শরীরেও করোনার উপসর্গ দেখা দিলে তারাও ট্রমা সেন্টারে গিয়ে করোনার নমুনা দিয়ে আসেন। সাংবাদিক আলাল উদ্দিন এর করোনা আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যেই ভাইরাল হলে ভৈরবের বেশ কজন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাগণ নিজ নিজ ফেসবুক আইডিতে দোয়া চেয়ে স্ট্যাটাস দেন। এছাড়াও বেশ কটি অনলাইন নিউজ পোর্টালে এ বিষয়ে খবর প্রকাশিত হয়।
মো. আলাল উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি দেশের জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদক, ভৈরব প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও পিঠা উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা। এছাড়াও তিনি বেশ কটি অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন টিভি চ্যানেল এর ভৈরব প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। বর্তমানে ভৈরব স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি নিজ বাড়িতেই আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।
সাংবাদিক আলাল উদ্দিন জানান, আমি করোনা আক্রান্ত হয়েছি এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক নেতৃবৃন্দ, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ কর্তৃপক্ষ, দৈনিক পূর্বকণ্ঠ পরিবার, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রথম আলো বন্ধুসভার অনেক বন্ধু, ভৈরবের বেশ কজন স্বনামধন্য চিকিৎসক, ব্যাচ ৮২ বন্ধুসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট ব্যক্তি ও প্রবাসী অনেকে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছেন। এতসব শুভানুধ্যায়ী ও বন্ধু বান্ধব আমার করোনা আক্রান্ত হওয়ার খবরটি শুনে আমার পাশে দাঁড়িয়েছেন তাই আমি এ রোগকে এখন আর ভয় পাচ্ছি না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা যুদ্ধ জয়ের পথে এগুচ্ছি। আমি সবার কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *