• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনার প্রচারপত্র বিতরণ

কিশোরগঞ্জে করোনার প্রচারপত্র বিতরণ

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রচারপত্র ছেপেছে। এগুলি রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠন বিতরণ করছে। প্রচারপত্রের নমুনা বিভিন্ন প্রতিষ্ঠানকেও দেয়া হচ্ছে যেন যার যার উদ্যোগে এগুলি ছেপে জনসাধারণের মধ্যে প্রচার করতে পারে। শহরে রোভার স্কাউটের সদস্যদের বিভিন্ন যানবাহন ও পথচারীদের মাঝে এসব প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে। প্রচারপত্রে সংক্রমণের উপায় সম্পর্কে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন করলে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা কোলাকুলি করলে এবং পশু-পাখির মাধ্যমে এ রোগ সংক্রমিত হতে পারে। আর প্রতিরোধের ৬টি উপায়ের মধ্যে বলা হয়েছে, সাবান পানি দিয়ে ভালভাবে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, হাঁচি-কাশি দেয়ার সময় মুখ ঢেখে রাখা, অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না আসা, মাছ-মাংস ভালভাবে রান্না করে খাওয়া, অসুস্থ হলে ঘরের বাইরে না যাওয়া এবং বাইরে যাওয়া জরুরি হলে মাস্ক ব্যবহার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *