কিশোরগঞ্জে অবৈধ টিকেটসহ র্যাবের হাতে আটক কালোবাজারি সজিব কুমার দাস। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ট্রেনের ৭৯টি টিকেটসহ এক কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে র্যাব সদস্যরা কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেনের ৭৯টি টিকেটসহ সজিব কুমার দাস (৫৮) নামে পশ্চিম তারাপাশা এলাকার এক কালোবাজারিকে আটক করেছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।