• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হাতকড়া নিয়ে দৌড়ে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না

হাতকড়া নিয়ে দৌড়ে পুকুরে
ঝাঁপ দিয়েও রক্ষা হলো না

# মোস্তফা কামাল :-

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে ধরে ফেলে কুখ্যাত গরুচোর মোমেনকে (৫০)। হাতকড়া পরিয়ে বাসার বাইরে এনে দাঁড় করানো হয়। একজন সাদা পোশাকে তাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। অন্য সদস্যরা বাসা থেকে বেরুচ্ছেন। এমন সময় মোমেনের আচমকা দৌড়। পেছন পেছন পুলিশের ধাওয়া। মোমেন গিয়ে ঝাঁপ দিলেন কচুরিপানা আর আবর্জনায় ভর্তি পরিত্যক্ত ডোবায়। সঙ্গে সঙ্গে পুলিশও ঝাঁপ দিল। ধরে ফেললো মোমেনকে। মোমেনের লুঙ্গি খুলে নগ্ন হয়ে পড়েন। বাসা থেকে তার মেয়ে লুঙ্গি নিয়ে দিলে তা পরিয়ে আবার মোমেনকে বাসায় নিয়ে গোসল করিয়ে নিয়ে যাওয়া হয়।
আজ ৩ সেপ্টেম্বর সন্ধ্যার আগে ৬টার দিকে ময়মনসিংহ পুলিশের সাদা পোশাকের একটি দল এসে হানা দেয় গৌরাঙ্গবাজার এলাকার চক্ষু হাসপাতাল সংলগ্ন ৬তলা বিশিষ্ট ফারজানা টাওয়ারের নীচ তলায়। সেখানেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন নান্দাইলের পাঁচরুখি এলাকার কুখ্যাত গরুচোর মোমেন। বাসার অন্য প্রতিবেশিরা জানান, মোমেন এখানে প্রায় ৬ মাস ধরে থাকেন। গৌরাঙ্গবাজার স্টেশন রোডের ময়নামতি রেস্টুরেন্টের মালিক পরিচয়ে এখানে থাকতেন। অনেক গভীর রাতে বাসায় ফিরতেন। আজ ময়মনসিংহ পুলিশের কয়েকজন সদস্য সাদা পোশাকে ওই বাসায় হানা দিয়ে মোমেনকে ধরে ফেলেন। হাত দু’টি সামনে নিয়ে হাতকড়া পরিয়ে বাসার সামনে এনে দাঁড় করানো হয়। সেখানে সাদা পোশাকে একজন পুলিশ দাঁড়ানো ছিলেন। অন্য সদস্যরা বাসা থেকে বেরিয়ে আসার আগেই মোমেন আচমকা জানবাজি দৌড় দেন। তার পাশেই দাঁড়ানো সাদা পোশাকের পুলিশ হাত বাড়িয়ে মোমেনকে ধরতে না পেরে তিনিও বেকায়দায় দৌড় দিতে গিয়ে রাস্তায় পড়ে যান। মোমেন নাগালের বাইরে চলে যান। পুলিশ সদস্য আবার উঠে মোমেনে পিছু পিছু দৌড়ান। তখন অন্য সদস্যরাও পিছু নেন। তাদের কাছে খবর পেয়ে ইউনিফর্ম পরা একজন এসআইও চলে আসেন। মোমেন চক্ষু হাসপাতালের সামনের ডোবায় ঝাঁপ দিলে পুলিশের একজন সদস্যও সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলেন। এ প্রতিনিধির প্রশ্নে পুলিশ বিস্তারিত না জানালেও মোমেনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *