নিকলীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে।
নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী এবং এলাকাবাসী জানান, জারুইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামের জামানের ছেলে সায়মন (৭) ও জামানের ভাই মিলনের মেয়ে মুন (৭) বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে মারা গেছে। দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করে নিকলী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ওসি এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।