• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

রেজিস্ট্রার দূষলেন দলিল লেখকদের রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন দলিল লেখক নেতা মকবুল হোসেন। -পূর্বকণ্ঠ

রেজিস্ট্রার দূষলেন দলিল লেখকদের

রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল
লেখকদের সংবাদ সম্মেলন

# মোস্তফা কামাল :-

ত্রুটিপূর্ণ দলিলে স্বাক্ষর না করায় কিশোরগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি ও সম্পাদক গত ৭ জুন সদর উপজেলার সাব-রেজিস্ট্রার নাফিস-বিন জামানের ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনায় সমিতির সভাপতি মহিউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিকসহ ১৩ জনের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রার বাদী হয়ে থানায় মামলাও করেছিলেন। এর পরই দলিল লেখক সমিতি কলম বিরতি ঘোষনা করেছিল। আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সমবায় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে দলিল লেখকরা জেলা রেজিস্ট্রার আবু তালেব ও সদর উপজেলার সাব-রেজিস্ট্রার নাফিস-বিন জামানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তারা ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতি দলিলে মোটা অঙ্কের ঘুষ দাবির অভিযোগ তুলে ধরেছেন। তবে জেলা রেজিস্ট্রার আবু তালেব এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, অধিকাংশ দলিল লেখকই আন্দোলনকারীদের সঙ্গে নেই, তারা কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আন্দোলনকারীরা বুধবার প্রায় ৫শ’ বহিরাগত এনে হুমকি দিয়ে আবার কলম বিরতির নামে দলিল রেজিস্ট্রেশনের কাজ বন্ধ করে দিয়েছেন।
এদিকে মামলার কারণে দলিল লেখক সমিতির সভাপতি মহিউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিক পলাতক থাকায় তাদের পক্ষে কয়েকজন আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত পাঠ করেন দলিল লেখক মবকুল হোসেন। সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। এসময় সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দলিল লেখক আব্দুর রাজ্জাক, জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জেলা রেজিস্ট্রার আবু তালেব বলেন, একজন সাব-রেজিস্ট্রারের ওপর হামলা করা হবে, আবার কলম বিরতির নামে দলিল রেজিস্ট্রেশন বন্ধ রাখা হবে, তাতে ক্ষতিগ্রস্ত হবেন এলাকাবাসী। এর সুরাহা হওয়া দরকার বলে তিনি মনে করেন। গত ৩১ মে থেকে সর্দ উপজেলা সাব-রেজিস্ট্রার পদে কোন কর্মকর্তা নেই। করিমগঞ্জের সাব-রেজিস্ট্রার নাফিস-বিন জামান এখানে সপ্তাহে দু’দিন দায়িত্ব পালন করতেন। এখানে একজন সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া দরকার বলেও জেলা রেজিস্ট্রার আবু তালেব মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *