• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা আটক

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে
গিয়ে এক রোহিঙ্গা আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা আটক হয়েছে। প্রায় সাত বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে বাস করছেন সাদেক হোসাইন (২২) নামে ওই রোহিঙ্গা। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর এলাকার ইমাম হোসেন নামে এক দালালের মাধ্যমে নিজের নাম সাদেক হোসাইন, বাবার নাম মোহাম্মদ হোসাইন ও মায়ের নাম লতিফা এবং বাড়ি করিমগঞ্জের নেয়ামতপুর উল্লেখ করে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। আজ ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে তিনি কিশোরগঞ্জের পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে ধরা পড়ে যান।
জেলা পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানিয়েছেন, ওই রোহিঙ্গা মাস্ক পরে আবেদন করতে গেলে তিনি তার সাক্ষাতকর নেয়ার সময় ভাষা শুনে সন্দেহ করেন। এরপর কাগজপত্র পরীক্ষা করে সেগুলি ভুয়া পাওয়া যায়। এরপর সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে। দালাল ইমাম হোসেনকেও ধরার চেষ্টা চলছে। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আটক ব্যক্তি রোহিঙ্গা, এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে মামলা করবেন বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *