• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ঝাল নেই, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি

ঝাল নেই, কাঁচা মরিচ
২৮০ টাকা কেজি

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরব উপজেলা ও পৌর শহরের হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বর্ষণ ও নিম্নাঞ্চল বন্যার পানিতে শাক-সবজির বাগান নষ্ট হয়ে গেছে। ২ সেপ্টম্বের পৌর শহর ও উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ২৮০ টাকা বিক্রি হচ্ছে, খুচরা বিক্রি আরো বেশি। আলুর প্রতি কেজি ৪০ টাকা, বেগুনের কেজি ৭০ টাকা, বরবটির কেজি ৬০ টাকা, ঢেঁড়শের কেজি ৮০ টাকা, পটলের কেজি ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, চিঁচিঙ্গার কেজি ৬০ টাকা, কাকরোলের কেজি ৫০ টাকা, চালকুমড়া প্রতিটি ২০ থেকে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ থেকে ১২০ টাকা, করলার কেজি ৮০ টাকা, মুখীকচুর কেজি ৬০ টাকা, কচুর লতির মুঠা ৮০ টাকা, প্রতি হালি ডিম ৩২-৪০ টাকা, সয়াবিন তৈল ৯০ টাকা, মুসুরের ডাল ৬৫-১২০ টাকা, ছোলা বুটের ডাল ১১০ টাকা, এংকরের ডাল ৩২ টাকা, খাসির মাংস ৭০০ টাকা ও গরুর মাংস ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচেছ। মাছ স্বাভাবিক ভাবে পাওয়া গেলেও শাকসবজির পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *