• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৯ উডবেজারকে রোভারের সংবর্ধনা প্রদান

কিশোরগঞ্জে রোভারের উডবেজার সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও কমৃকর্তাবৃন্দ। -পূর্বকণ্ঠ


কিশোরগঞ্জে ৯ উডবেজারকে
রোভারের সংবর্ধনা প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা রোভারের পক্ষ থেকে ৯ জন উডবেজারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে জেলা স্কাউট ভবনে উডবেজারদের সংবর্ধনা দেন জেলা রোভারের কমিশনার সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী, রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী (এলটি), জেলা রোভারের সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান ও যুগ্ম-সম্পাদক সামলা হক (সি.এ.এল.টি)। অনুষ্ঠানে সংবর্ধিত উডবেজারদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের নাহিদ সুলতানা স্বর্ণা, মাহমুদা খাতুন ও মেহের তাইমুর, পাকুন্দিয়া সরকারি কলেজের মীর আশরাফুল হক ও নুসরাত জাহান, জেলা স্কাউট সম্পাদক মো. আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের কাজী করিম উল্লাহ, কিশোরগঞ্জ সিটি কলেজের লীনা নাজনীন জান্নাত তালুকদার ও কিশোরগঞ্জ মডেল কলেজের মশিউর রহমান তালুকদার। তাদেরকে আনুষ্ঠানিকভাবে উডবেজারের স্কার্প পরিয়ে দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *