• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মাস্ক মজুদ করার দায়ে জরিমানা

কিশোরগঞ্জে মাস্ক মজুদ
করার দায়ে জরিমানা

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার মজুদ করার অপরাধে মঙ্গলবার দুই ওষুধের দোকানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, দু’টি দোকানকে এসব পণ্য আছে কিনা জিজ্ঞেস করলে তারা অস্বীকার করেন। আসলে পণ্য মজুদ রেখেও সেগুলি ভোক্তাদের কাছে বিক্রি করছিলেন না। ফলে জেলা শহরের স্টেশন রোডের হোসেন মেডিক্যাল হল এবং কাকলি ফার্মেসিকে তিনি দুই হাজার টাকা করে জরিমানা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *