কিশোরগঞ্জে এবার একদিনে ৫৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সদর উপজেলাতেই ৩৩ জন। একটা সময় পর্যন্ত ভৈরবে রোগি ছিল সর্বোচ্চ। এবার ভৈরবকে ডিঙিয়ে সদর উপজেলায় রোববার চিকিৎসাধীন রোগি ছিলেন ভৈরবের চার গুণেরও বেশি। তবে নতুন সুস্থ হয়েছেন ২৪ জন। এদের মধ্যেও সদর উপজেলাতে ২২ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ১৬ আগস্ট রোববার রাতে পাওয়া ১৭৬টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৩৩ জন, কটিয়াদীতে ৭ জন, হোসেনপুর ও বাজিতপুরে ৪ জন করে, ভৈরবে ৩ জন, আর তাড়াইল, পাকুন্দিয়া ও কুলিয়ারচরে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো ৫ জন রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ১১৭টি নমুনা। অন্যদিকে সুস্থ হওয়া ২৪ জনের মধ্যে সদর উপজেলায় ২২ জন আর বাজিতপুরে ২ জন। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৭৬ জন। এদের মধ্যে সদর উপজেলাতেই জেলার সর্বোচ্চ ১৪৪ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১০ জন, মারা গেছেন ৪১ জন, আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৩ জন। তবে একটা সময় পর্যন্ত ভৈরব সংক্রমণে শীর্ষে থাকলেও এখন সদর উপজেলা উঠে গেছে শীর্ষে। সদর উপজেলায় শুরু থেকে রোববার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ৭৫০ জন। তবে রোববার চিকিৎসাধীন ছিলেন ১৪৪ জন। আর ভৈরবে আক্রান্ত হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৮৬ জন। তবে রোববার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ জন।