• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ইটনায় প্রেমিকের হাতে অন্তঃসত্ত্বা খুন

ইটনায় প্রেমিকের
হাতে অন্তঃসত্ত্বা খুন

# মোস্তফা কামাল :-

ইটনায় প্রেমিকের হাতে এক অন্তঃসত্ত্বা খুন হয়েছেন বলে জানা গেছে। স্বজনরা জানান, ইটনার রায়টুটি ইউনিয়নের কালনা গ্রামের ইসহাক মিয়ার মেয়ে আকলিমা আক্তারের (২১) সঙ্গে এলাকার মাসুক মিয়া (২৫) নামে এক যুবকের প্রেম ছিল। কিন্তু আকলিমার অভিভাবকরা মাসুকের কাছে বিয়ে দিতে রাজি ছিলেন না। ফলে আকলিমাকে প্রায় ৬ মাস আগে তাড়াইলের বুরগাঁও এলাকার জিন্নাত আলী নামে এক যুবকের সঙ্গে বিয়ে দেয়া হয়। কয়েকদিন আগে আকলিমা বাবার বাড়ি বেড়াতে গেলে শনিবার রাতে তাকে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। আকলিমা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিপিএম জানিয়েছেন, স্বজনরা মাসুকের সঙ্গে প্রেমের ঘটনার সূত্র ধরে খুনের কথা বললেও প্রাথমিক তদন্তে তার প্রমাণ এখনো পাওয়া যায়নি। ময়মনসিংহ থেকে ফরেনসিক বিভাগের টিম এসেছে। তারাও আলামত নিয়েছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবার থানায় মামলা করেননি। তবে দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *