কিশোরগঞ্জে নতুন ২০ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদর উপজেলাতেই ১৯ জন। সুস্থ হয়েছেন ১২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৫ আগস্ট রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ১১২টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ১৯ জন আর কুলিয়ারচরে একজন আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হওয়া ১২ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, ভৈরবে ৩ জন, তাড়াইল ও কটিয়াদীতে একজন করে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২৪৬ জন।