বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিভিল সার্জনের পুষ্পস্তবক অর্পণ। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে সিভিল সার্জনের পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শোক দিবসের সকালে জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।