• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্টে
দুই কিশোরের মৃত্যু

# মোস্তফা কামাল :-

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর মারা গেছে। বলিয়ারদি ইউপি চেয়ারম্যান মো. শফি উদ্দিন জানিয়েছেন, আজ ১০ আগস্ট সোমবার দুপুর একটার দিকে তার ইউনিয়েনের সাপলেঞ্জা গ্রামের শ্রমজীবী মোশারফ হোসেনের ছেলে সায়েম (১৫) ও হাবলু মিয়ার ছেলে নাঈমসহ (১৩) আরো দুই কিশোর একটি ভ্যান নিয়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এসময় পুকুরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে সায়েম ও নাঈম মারা যায়। অপর দুই কিশোরকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। চেয়ারম্যান বাজিতপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে ওসি মাজহারুল ইসলামকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রশ্ন করলে বলেন, লাশের ময়না তদন্ত হবে না। তবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *