• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পাকুন্দিয়ায় জাতীয় দুর্যোগ
প্রস্তুতি দিবস পালিত

রাজন সরকার, পাকুন্দিয়া :

“দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম বিগত দশ বছরে উপজেলা ভিত্তিক বর্তমান সরকারের উন্নয়নমূলক তথ্য উপস্থাপন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন দত্ত, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *