কিশোরগঞ্জে নতুন ১১ জনের করোনা ধরা পড়েছে। সুস্থও হয়েছেন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৯ আগস্ট রোববার রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন, হোসেপুর ও নিকলীতে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮২টি নমুনা। সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়া ও ভৈরবে ২ জন করে এবং কটিয়াদীতে একজন। রোববার জেলায় করেনায় চিকিৎসাধীন রয়েছেন ২৩৯ জন।