• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভৈরবে জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও
শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে আগামী ১৫ আগস্ট উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভৈরবে সীমিত আকারে কর্মসূচী গৃহীত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ভবন ও দোকানপাট সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, ১৪ আগস্ট বাদ জুমআ জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত এবং ১৫ আগস্ট বাদ যোহর জাতীয় শোক দিবস উপলক্ষে মসজিদ, মন্দির ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচীসমূহ যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *