• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শিক্ষকের লাশ উদ্ধার, ছাত্রের পরিত্যক্ত, কিশোরগঞ্জের হাওরে কলেজ শিক্ষক ও ছাত্রের সলিল সমাধি

শিক্ষকের লাশ উদ্ধার, ছাত্রের পরিত্যক্ত
কিশোরগঞ্জের হাওরে কলেজ
শিক্ষক ও ছাত্রের সলিল সমাধি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও মিঠামইন সীমান্তের হাওরে বেড়াতে গিয়ে এক কলেজ শিক্ষক ও কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিক্ষকের লাশ উদ্ধার হলেও ছাত্রের লাশের উদ্ধার কাজ প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
করিমগঞ্জ থানার ওমি মমিুনুল হক ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন জানিয়েছেন, কটিয়াদী উপজেলার চরপুক্কিয়া গ্রামের সামছুল ইসলামের ছেলে টাঙ্গাইলের সখিপুর সরকারী মহিলা কলেজের শিক্ষক হাদিউর রহমান রুবেল (৩৫) ও চরপুক্কিয়া গ্রামের কায়মুল ইসলামের ছেলে কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজের ছাত্র একরামুল ইসলাম সৌরভ (২০) গতকাল ৮ আগস্ট শনিবার বিকালে করিমগঞ্জ ও মিঠামইনের মধ্যবর্তী হাওরের হাসানপুর সেতুর কাছে নৌভ্রমনে যান। এক পর্যায়ে তারা সেখানে হাওরের পানিতে নেমে গোসল করার সময় তলিয়ে যান। খবর পেয়ে নৌপুলিশ গিয়ে শিক্ষক রুবেলের লাশ উদ্ধার করতে পারলেও সৌরভের সন্ধান করতে পারেনি। আজ ৯ আগস্ট রোববার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের অফিসার রাকিব উদ্দিনের নেতৃত্বে তিনজন ডুবুরি কাইয়ুম, জামাল ও ঝুমুর ঘটনাস্থলে গিয়ে হাওরের পানিতে নেমে দীর্ঘক্ষণ অনুসন্ধান করেও সৌরভের লাশ উদ্ধার করতে পারেননি। স্টেশন অফিসার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে প্রবল স্রোত ও বড় বড় ঢেউ উঠছে। যে কারণে স্বাভাবিক উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। ফলে সৌরভের স্বজনদের সম্মতিতেই উদ্ধার অভিযান পরিত্যাগ করে তারা দুপুর ২টার দিকে অফিসে ফিরে গেছেন। লাশ ভেসে ওঠার অপেক্ষা ছাড়া আপাতত কিছু করার নেই বলে তিনি মন্তব্য করেছেন। শিক্ষক হাদিউর রহমান রুবেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *