কিশোরগঞ্জে নতুন আরো ১৬ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৪ জন, তাড়াই ও বাজিতপুরে ৩ জন করে, হোসেনপুর ও ভৈরবে ২ জন করে এবং পাকুন্দিয়া ও কুলিয়ারচরে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৭৮টি নমুনা। আর সুস্থ হওয়া ২০ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ১০ জন, হোসেনপুরে ৪ জন, ভৈরব ও বাজিতপুরে ২ জন করে এবং তাড়াইল ও পাকুন্দিয়ায় একজন করে। এ পর্যন্ত জেলায় করোনা ধরা পড়েছে ২,১৩৯ জনের, মারা গেছেন ৩৮ জন, আর সুস্থ হয়েছেন ১,৮৬০ জন। শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৪১ জন।