• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

৭ দফা পূরণের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক
শিক্ষক সমিতির মানববন্ধন

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জ বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। ৯ মার্চ সোমবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সমিতির জেলা শাখার সভাপতি জেলা সদরের সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল্লহ, সরকারি এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। ৭ দফা দাবির মধ্যে রয়েছে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অদিধপ্তর সৃষ্টি, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৫ ও ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ২০০৯ সালের পে-স্কেল অনুসারে উচ্চতর স্কেল/সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি এবং দেশের সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণ করা, সহকারী শিক্ষকদের নবম গ্রেডে উন্নীতকরণসহ শিক্ষক প্যাটার্ন সংস্কার করে বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের প্রথম গ্রেড পর্যন্ত পদ সৃষ্টি ও পদায়ন করা, উপজেলা পর্যায়ে একটি করে উচ্চ বিদ্যালয় সরকারিকরণের ফলে তাদের আত্তীকরণের ক্ষেত্রে সরকারি মাধ্যমিকে সরসারি নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের স্বার্থ অক্ষুন্ন রেখে নতুন আত্তীকরণ বিধিমালা প্রণয়ন, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকসহ অন্যান্য পদের বেতন গ্রেড উন্নীতকরণ এবং শিক্ষা বিভাগকে নন-ভেকেশন ডিপার্টমেন্ট ঘোষণা। শিক্ষক সমিতির পক্ষ থেকে মানববন্ধ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৭ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *