• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে বঙ্গমাতা’র জন্ম দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

কুলিয়ারচরে বঙ্গমাতা’র জন্ম দিবস
উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ৮ আগস্ট শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মাহফুজ সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *