• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বঙ্গমাতার জন্মদিন মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা ও কেক কাটা

কিশোরগঞ্জে মহিলা সংস্থার কার্যালয়ে বঙ্গমাতার জন্মদিনে কেক কাটা হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বঙ্গমাতার জন্মদিন
মহিলা সংস্থার উদ্যোগে
আলোচনা ও কেক কাটা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ ৮ আগস্ট শনিবার দুপুরে আলোরমেলা এলাকায় মহিলা সংস্থা কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা এবং কেক কাটার মাধ্যমে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতনের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গমাতার জীবনের নানা দিক ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে এই মহিয়সী নারীর অনন্য ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন, মহিলা সংস্থার সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হক, মহিলা সংস্থার সদস্য ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শাহীন সুলতানা ইতি, মহিলা সংস্থার সদস্য রাশিদা বেগম, মহিলা সংস্থার সমন্বয়কারী জসিম উদ্দিন মোল্লা ও মহিলা সংস্থার স্টাফ মো. রঞ্জু মিয়া। আলোচনা শেষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *