• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ১৫ জনের করোনা সদর উপজেলাতেই ১২ জন সুস্থও হয়েছেন ১৬ জন

কিশোরগঞ্জে ১৫ জনের করোনা
সদর উপজেলাতেই ১২ জন
সুস্থও হয়েছেন ১৬ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আরো ১৫ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদর উপজেলাতেই ১২ জন। তবে সুস্থও হয়েছেন আরো ১৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন ১৫ রোগির মধ্যে সদর উপজেলায় ১২ জন, হোসেনপুর, করিমগঞ্জ ও তাড়াইলে একজন করে। নেগেটিভ হয়েছে ৭৯টি নমুনা। আর সুস্থ হওয়া ১৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন, নিকলীতে ৩ জন, করিমগঞ্জ ও ভৈরবে ২ জন করে। বৃহস্পতিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৩২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *