• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৯ সুস্থও হয়েছেন নতুন ১৭ জন

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৯
সুস্থও হয়েছেন নতুন ১৭ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে ৯ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থও হয়েছেন নতুন ১৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৭৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আক্রান্ত ৯ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বাজিতপুরে ২ জন, আর কটিয়াদী, ভৈরব ও নিকলীতে একজন করে। নেগেটিভ হয়েছে ৬৯টি নমুনা। বুধবার সুস্থ হওয়া ১৭ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৯ জন, হোসেনপুরে ৪ জন, ভৈরবে ৩ জন ও পাকুন্দিয়ায় একজন। বুধবার জেলায় চিকিৎসাধীন করোনা রোগি ছিলেন ২৩৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *