• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

ভৈরবে অজ্ঞাতনামা
নারীর লাশ উদ্ধার

মো. আল আমিন টিটু :

ভৈরবে অজ্ঞতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকার পুরাতন হাইওয়ে পুলিশ ফাড়িঁ সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ ১০ মার্চ মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাইওয়ে পুলিশ জানায়, কালিকাপ্রসাদ এলাকার পুরাতন হাইওয়ে পুলিশ ফাড়িঁ সামনে রাত ১টার দিকে অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর ও গায়ের রঙ শ্যামলা। তার পড়নে ছিল কালো রঙের বোরকা ও দু’হাতে মোজা। এখনও নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া নিহত নারী কোনো প্রতিষ্ঠানে চাকুরী করতো বলে ধারণা করছে পুলিশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘনায় নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি। এছাড়া নিহতের মুখের ডান পাশ থেকে মাথা পর্যন্ত বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *