• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৪

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৪

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছেন ১৪ জন। সুস্থ হয়েছেন নতুন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, সোমবার রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ পিসিআ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়ায় ৩ জন, নিকলীতে ২ জন ও ভৈরবে একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৫ জন, করিমগঞ্জে ৪ জন এবং কটিয়াদী ও কুলিয়ারচরে ২ জন করে। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২,০৬৩ জন, মারা গেছেন ৩৮ জন, আর সুস্থ হয়েছেন ১,৭৯৪ জন। ফলে সোমবার জেলায় চিকিৎসাধীন ছিলেন ২৩১ জন। কিশোরগঞ্জে সোমবার পর্যন্ত সুস্থতার হার ছিল শতকরা ৮৬ দশমিক ৯৬ ভাগ। আর মৃত্যুহার ছিল ১ দশমিক ৮৪ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *