• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের ৫৫ নবীন ক্যাডারকে জেলা প্রশাসন থেকে সংবর্ধনা

কিশোরগঞ্জের ৫৫ নবীন ক্যাডারকে
জেলা প্রশাসন থেকে সংবর্ধনা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের সুপারিশপ্রাপ্ত ৫৫ জন ৩৮ তম বিসিএস ক্যাডারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ৩ আগস্ট সোমবার কালেক্টরেট সম্মেলন কক্ষে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে এবং নানা পরামর্শ ও উদ্বুদ্ধকরণ বক্তব্য দিয়ে অনুপ্রাণিত করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী নবীন ক্যাডারদের জীবনের সাফল্য কামনা করেন। সেই সঙ্গে সততা ও আন্তরিকতা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও প্রধানমন্ত্রীর আধুনিক, ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে তিনজন নবীন ক্যাডারও তাদের অনুভূক্তি ব্যক্ত করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া, উবায়দুর রহমান সাহেল, মাহমুদুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *