কিশোরগঞ্জের বিশিষ্ট ভাষা সৈনিক ও মাজহারুন-নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. এএ মাজহারুল হকের ছোটভাই বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল হক মধু মিয়া (৮৬) আজ ৩ আগস্ট সোমবার সকাল পৌনে ১০টায় ঢাকার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি অনেক দিন ধরে স্নায়বিক সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। আজ বাদ মাগরিব জেলা শহরের শহীদি মসজিদে জানাজা শেষে শহরের বত্রিশ এলাকার গোরস্থানে তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। জেলা শহরের রথখলা ও বত্রিশ এলাকায় তার বাসা থাকলেও তিনি কুলিয়ারচরের লক্ষ্মীপূর গ্রামের বি.টি বাড়ির সন্তান। তার মৃত্যুতে মাজহারুন-নূর ফাউন্ডেশন’ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।