কিশোরগঞ্জে নতুন করে ১০ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে পাওয়া ৬১টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৫ জন, বাজিতপুরে ২ জন এবং করিমগঞ্জ, তাড়াইল ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৫১টি নমুনা। সুস্থ হওয়া ৫ জনের মধ্যে সর্দ উপজেলায় ৩ জন ও ভৈরবে ২ জন। শুক্রবার জেলায় করোনা রোগে চিকিৎসাধীন ছিলেন ২২৪ জন।