ভৈরবে ৭০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভৈরব পৌর শহরের কালীপুরে ৩১ জুলাই শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন বুয়েট ৯৬ ফাউন্ডেশন এসব খাদ্য সামগ্রী বিতরণ করছে। ঈদের আগে এসব উপহার পেয়ে সমাজের গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে। খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। এছাড়াও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজীব, বিটিভি ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা নিলুফার জাহান নিলু এবং বুয়েট ৯৬ ফাউন্ডেশনের ফাউন্ডিং মেম্বার ইঞ্জিয়ার আতিউর রহমান অপু উপস্থিত ছিলেন।
এসময় পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ তার বক্তব্যে দেশে চলমান করোনার পরিস্থিতিতে বুয়েট ৯৬ ফাউন্ডেশনের এই আয়োজনকে স্বাগত জানান। একই সাথে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিয়ার আতিয়ার রহমান অপু বলেন, কোভিড-১৯ চলাকালে বুয়েট ৯৬ ফাউন্ডেশনের এই কার্যক্রম সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ২ কেজি আলু। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌরকর কর্মকর্তা আফজালুর রহমানসহ এলাকার যুব সমাজ।