কিশোরগঞ্জে করোনা সংক্রমণ ২ হাজার ছাড়ালো। আজ ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদন মতে আজকে নতুন আক্রান্ত ২৩ জনসহ কিশোরগঞ্জে এখন পর্যন্ত ২ হাজার ১৮ জনের করোনা ধরা পড়েছে। আজকে মারাও গেছেন একজন, আর সুস্থ হয়েছেন ১৭ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ রাতে পাওয়া ১৮৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ১১ জন, ভৈরবে ৭ জন, কটিয়াদী ও নিকলীতে ২ জন করে নতুন আক্রান্ত হয়েছেন। পুরনো একজনের নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ১৬০টি নমুনা। আজ সদর উপজেলায় একজন মারা গেছন। আর আজ সুস্থ হওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, বাজিতপুরে ৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন ও কটিয়াদীতে একজন। আজ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮ জন, মারা গেছেন ৩৭ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। আজকে জেলায় চিকিৎসাধীন করোনা রোগি আছেন ২১৯ জন।