• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে এখন কুরবানির ধারালো অস্ত্র কেনাবেচা চলছে

সামনে সাজিয়ে রাখা হয়েছে ধারালো সব অস্ত্র। পেছনে আরো তৈরি করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে এখন কুরবানির
ধারালো অস্ত্র কেনাবেচা চলছে

# মোস্তফা কামাল :-

ঈদুল আজহার আর মাত্র একদিন মাঝে বাকি। এই ঈদেও পোশাকের কেনাকাটা হয়ে থাকে, যদিও ঈদুল ফিতরের তুলনায় অনেক কম। তবে পোশাক কেনাকাটা মোটামুটি শেষ। এখন চলছে কুরবানির জন্য ধারালো অস্ত্র কেনাবেচার ধুম। কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজর-নিউটাউন সেতু এলাকায় রয়েছে বেশ কয়েকটি কামারের দোকান। বাপ-দাদার আমল থেকে এরা এই পেশায় নিয়োজিত। এসব দোকানে এখন থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ধারালো সব অস্ত্র। দেখলেও যেন গা শিউরে উঠবে। একদিকে এসব অস্ত্র বিক্রি হচ্ছে, অন্যদিকে দোকানের পেছনের অংশে আগুনের উচ্চ তাপে লাল হয়ে ওঠা লোহার খণ্ডে উপর্যুপরি হাতুরি পেটায় এখনো তৈরী হচ্ছে নতুন নতুন অস্ত্র।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই কামার পট্টিতে গিয়ে দেখা গেছে এক সারিতে চারটি দোকান। প্রতিটি দোকানের সামনে গরু ও ছাগল জবাইয়ের বিভিন্ন আকারের ছোরা, চামড়া ছাড়ানোর চাকু, মাংস ও হাড় কাটার চাপাতি, দা, বটিসহ বিভিন্ন রকমের ধারালো অস্ত্র তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে। অস্ত্রগুলো চকচক করছে। এক হাজার থেকে একশ’ টাকা, বিভিন্ন দামে এসব অস্ত্র বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে এসব কিনে নিয়ে যাচ্ছেন। দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরা একেকজন কেবল কুরবানির মৌসুমেই এসব অস্ত্র বিক্রি করে অন্তত অর্ধ লক্ষাধিক টাকার বেশি আয় করে থাকেন। একটি দোকানের মালিক রুবেল মিয়া জানালেন, তার দাদার আমল থেকে তারা এখানে কামার পেশায় নিয়োজিত রয়েছেন। অপর দোকানের মালিক দুলাল মিয়া জানালেন, তারা এখানে ৪০ বছর যাবত এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন। এছাড়া রমজান মিয়া এবং সজল মিয়াও এখানে দোকান খুলে কামারের পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও হোসেনপুরের আড়াইবাড়িয়া এলাকায়ও একটি বড় কামার পল্লী রয়েছে। অন্যান্য সব উপজেলাতেই এই পেশার লোকজন রয়েছে। তাদের সাবার কাছেই কুরবানির সময়টা একাট বাড়তি আয়ের মৌসুম হিসেবে হাজির হয়।

কিশোরগঞ্জ শহরের নিউটাউন সেতুর পাশে কামারের দোকানে কুরবানির অস্ত্র। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *