• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব উপজেলা চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়ার ঈদ শুভেচ্ছা

ভৈরব উপজেলা চেয়ারম্যান
সায়দুল্লাহ মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া ভৈরব উপজেলাবাসী তথা বাংলাদেশের সকল মুসলিম ভাই-বোনদের ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে তাঁর অফিসে এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, করোনাকাল চলছে। তাতে দুর্বিষহ জনজীবন। ঘর হতে সচরাচর বের হতে চায় না মানুষ। আক্রান্ত হওয়ার ভয়। অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই নিস্তেজ। নিরোত্তাপ শিক্ষা ও সংস্কৃতির অঙ্গন। এরই মাঝে পার করেছি আমরা ঈদুল ফিতর, সমাগত ঈদুল আযহা। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কুরবানি করতে উদ্যত্ত হয়েছিলেন, এটি মহান আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের সুমহান দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম (আ.) ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরকাল অনুসরণ ও অনুকরণীয়।
বাণীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া আরো বলেন, কুরবানির ত্যাগ, শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সামনে রেখে আগামীর সুন্দর ভৈরব গড়তে সহায়কের ভূমিকা পালন করবেন বলে আশা রাখছি। আশা করছি আপনারা উপজেলার রাস্তা ঘাটে পশু কুরবানি করবেন না। পশু কুরবানির পর ওই স্থান পানি ও ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিবেন। পরিচ্ছন্ন উপজেলা ও দূষণমুক্ত পরিবেশ রাখতে সকলে এগিয়ে আসবেন। আর এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশী, অসহায় ও গরীব মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করবেন, এবারো ব্যতয় হবে না। পরিশেষে ভৈরব উপজেলাবাসী ও আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক। করোনাকালীন সময়ে সরকারের স্বাস্থ্য নীতি মেনে চলুন। অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিয়মিত হাত পরিষ্কার রাখুন। আবারো ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *