• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ

কুলিয়ারচরে সংসদ সদস্যের ঐচ্ছিক 
তহবিল থেকে অনুদানের চেক বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ নাজমুল হাসান পাপনের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ নাজমুল হাসান পাপনের ঐচ্ছিক তহবিল থেকে পাওয়া ২ লক্ষ ১৫ হাজার টাকার ৪৩টি চেক সুবিধা বঞ্চিত ও অসহায় আওয়ামী লীগ পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এ সময় সাথে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, ঠিকাদার মো. আনিছুজ্জামান সোহেল, উপজেলা নির্বাহী অফিসের একাউন্টেন্ট ক্লার্ক মো. ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউএনও অফিসের অফিস সহকারী মো. বিল্লাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *