• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে এক মাদকসেবীকে অর্থদণ্ডসহ ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কুলিয়ারচরে এক মাদকসেবীকে অর্থদণ্ডসহ
১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক সেবন করে উশৃংখলতা করার দায়ে মো. মহসিন (৩০) নামে এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম জেল ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে মাদক সেবন অবস্থায় মহসিনকে রাস্তায় পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিনের জেল দেওয়ার রায় ঘোষণা করে তাকে থানা পুলিশ হেফাজতে পাঠান।
মাদকসেবী মো.মহসিন উপজেলার চারারবন গ্রামের মো. গোলাপ মিয়া ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *