পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ ২৬ জুলাই রোববার দিনব্যাপি পৌরসভা হলরুমে ৩ হাজার ৮১ জন গরীব ও অসহায় নারী পুরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন পৌরসভার সচিব কারার দিদারুল মতিন। এ সময় টেগ অফিসার উপজেলা পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা নাসিমা বেগমসহ পৌরসভার স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।